মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৯:০৯

বিপণীবাগ পুরাতন মার্কেট কমিটির পক্ষে পৌর প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
বিপণীবাগ পুরাতন মার্কেট কমিটির পক্ষে পৌর প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর শহরের বিপণীবাগ পৌর পুরাতন মার্কেটের নবগঠিত কমিটির পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে কমিটির সভাপতি মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা মার্কেটের অবকাঠামোগত সমস্যাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি মার্কেট পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার কথা জানান এবং সমস্যাগুলো পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত সমাধান নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. শরীফ মুন্সি, সহ-সাধারণ সম্পাদক মো. হান্নান, কোষাধ্যক্ষ মো. শাহজাহান সর্দার এবং দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর সর্দারসহ অন্য সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে এবং বিপণীবাগ পুরাতন মার্কেটের সার্বিক পরিবেশ উন্নত হবে। সূত্র : দৈনিক চাঁদপুর সংবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়