প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৯:০২
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এমডির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার সোমবার (৩০ মার্চ ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপনের সাথে তাঁর বনানীস্থ বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন যাবত দেশের শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের দাবি নিয়ে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল ২০২৬ ট্রাস্টের উদ্যোগে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে "Bangladesh Education Summit"|
ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত সামিট নিয়ে তথ্য মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন নুরে আলম তালুকদার। এ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।
তথ্য মন্ত্রী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ট্রাস্ট কর্তৃক আয়োজিত শিক্ষা সামিটে উপস্থিত থাকতে সম্মতি জানান।
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি স্মরণিকা মন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য এবং বিবিসি বাংলার নিউজ কাস্টার রেহানা পারভীন প্রমুখ।
ক্যাপশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাতে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের স্মরণিকা তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার। পাশে তিনি মন্ত্রীর সাথে আলাপরত।








