প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৪:৪৩
চাঁদপুরের নূতন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরের নূতন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ জিয়াউর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক রোববার (২৯ মার্চ ২০২৬) জারিকৃত এক প্রজ্ঞাপনে আহমেদ জিয়াউর রহমান সহ ১১ জেলা প্রশাসকের নূতন এ পদায়ন হয়েছে। আহমেদ জিয়াউর রহমান (১৬৩৪৯) বর্তমানে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনটির স্মারক নং ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৫-১০২।








