বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:১৭

পুরাণবাজারে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান উৎসব

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান উৎসব

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর শহরের

পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স সম্মুখে মেঘনা নদীর তীরে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হয় অষ্টমী স্নান। পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় হরিসভা মদন মোহন, লোকনাথ মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দির ও মুরলীমোহন মন্দিরসহ হরিসভা এলাকায় স্নানে অংশ নেয় শত শত নারী ও পুরুষ। অষ্টমী স্নান উপলক্ষে হরিসভা লোকনাথ মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল ভক্তের জন্যে প্রসাদের ব্যবস্থা করা হয়। তবে এবারে পুণ্যস্নান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি ছুটির দিন হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানান আয়োজকরা।

স্নান উৎসবে চাঁদপুর জেলা ছাড়া পাশের জেলার সনাতন ধর্মাবলম্বী মানুষও অংশ নেয়। এই স্নান উৎসব উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজনও ছিলো চোখে পড়ার মতো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, স্নানের সময় অষ্টমী তিথি বুধবার বিকেল ৫টা ১৭ মিনিট ৫ সেকেন্ড পর হতে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৮ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও চাঁদপুর জেলা-উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অষ্টমী স্নানে এসে বিভিন্ন মন্দিরও দর্শন এবং প্রণাম করেছে । এবারও অষ্টমী স্নানে পুণ্যার্থীর সমাগম বেশি হয়েছে জানান তিনি।

অষ্টমীর স্নান মেলা কমিটির সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার জানান, দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্যে আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে অষ্টমী স্নান মেলাস্থলে পুণ্যার্থীদের নির্বিঘ্নে আসতে প্রশাসনিক কঠোর নিরাপত্তা

ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কাজে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস এবং কমিউনিটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়াও হরিসভা স্নান কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা হয়।

সকালে স্নান ও মেলার সার্বিক দিক পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার সদস্য মো. আসলাম তালুকদার, হরিসভা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, শ্রী মদন মোহন মন্দিরের সদস্য অধ্যাপক সমীরণ ঘোষ, টুটন বণিক, ব্যবসায়ী সুভাষ সাহা মেম্বার, ঘোষপাড়া কালীমন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব গোপ, হরিসভা লোকনাথ মন্দিরের প্রদীপ রায়, রামু সাহা, মদনমোহন মন্দিরের জয়ন্ত রায় সঞ্জয় পোদ্দারসহ আরো অনেকে।

উল্লেখ্য, প্রতি বছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব।

অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়