বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২১:৩৩

যুবলীগ নেতা তোফাজ্জল তাফুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
যুবলীগ নেতা তোফাজ্জল তাফুর ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণ বাজারের পরিচিত মুখ ও চাঁদপুর সদর উপজেলা যুবলীগের অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন তাফু আর বেঁচে নেই। বুধবার (২৫ মার্চ ২০২৬) আসর নামাজের পর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তখন কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন (ইন্না লিল্লাহি........রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ এদিন বাদ এশা শাহী জামে মসজিদ, লোহারপুল, পুরাণ বাজারে অনুষ্ঠিত হয়।

সদা হাসিমুখের যুবলীগ নেতা তাফাজ্জল হোসেন তাফুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

জানাজার নামাজ শেষে মরহুমকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তোফাজ্জল হোসেন তাফুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মেজো ছেলে আমানুল্লাহ মিজান রাজু চৌধুরী, জাফরাবাদ নিবাসী জাহাঙ্গীর ভূঁইয়া, লোহারপুল বেপারী বাড়ির কামাল পাশাসহ আরো অনেকে। তারা সবার কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়