বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৮:০৩

মেহেদী উৎসবে মুখরিত শিশুরা

অনলাইন ডেস্ক
মেহেদী উৎসবে মুখরিত শিশুরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বারের মতো মেহেদী উৎসব পালন করা হয়।

১৯ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও চাঁদপুর রোটারেক্ট ক্লাবের সহযোগিতায় চাঁদপুর জেলার সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে এই মেহেদী উৎসব পালন করা হয়।

সেখানে প্রায় শতাধিক ব্যক্তিদের হাতে মেহেদী পরিয়ে দেওয়ার ক্ষেত্রে শিশু পরিবারের শিক্ষার্থিরাই সর্বাধিক ভূমিকা পালন করেন। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন শিশু পরিবারের তত্বাবধায়ক মোঃ ছায়েফ উদ্দীন, সহকারী তত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী, সদস্য সচিব আবু সাঈদ কাউছার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ও ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর সহ সভাপতি নাজমুল ইসলাম সজীব, রোটারেক্ট ক্লাব চাঁদপুর এর ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল রহমান,

সেক্রেটারি রাকিব খান, সদস্য মিলি, আফরোজা আফরিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের উপদেষ্টা রুমি আক্তার, সেক্রেটারি রাইসা রহমান চাঁদমনি, শিশু স্বেচ্ছাসেবক মোঃ আবু সাইফ আরাফাত প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়