বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৮:০৫

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন করা জরুরি

----সারোয়ার ওয়াদুদ চৌধুরী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন করা জরুরি

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ও ওয়ান ফাউন্ডেশন বৃহস্পতিবার

(১৯ মার্চ ২০২৬) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া

মাদ্রাসায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা গ্রহণের দাবি জানান।

ডা. আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিএসসির সাবেক সদস্য এবং সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জন‍্যে জাতীয় রোডম্যাপ, তাদের কর্মসংস্থান, শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা রাষ্ট্রের দায়িত্ব।প্রতিবন্ধীদের কর্মসংস্থানের হার উন্নীত করার লক্ষ্যে নিয়োগকর্তাদের জন্যে ভর্তুকি ও প্রণোদনা নিশ্চিত করা জরুরি।

শিক্ষায় অন্তর্ভুক্তির জন্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (এসপিইডি) শিক্ষার মান উন্নত করা এবং বিদ্যালয় ফি হ্রাস করে পরিবারগুলোর ওপর আর্থিক বোঝা কমাতে হবে।

অন্তর্ভুক্তিমূলক পরিবেশের জন্যে পথচারী ক্রসিংয়ে অডিও ট্রাফিক সংকেত স্থাপন এবং বাসে হুইল চেয়ার বান্ধব সুবিধা বৃদ্ধি করা রাষ্ট্রের দায়িত্ব। ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি কার্যকরকরণে শতভাগ সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল পরিষেবা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারযোগ্য করার পরিকল্পনা গ্রহণ জরুরি।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও তথ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়