প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৮:১৮
পাঁচটি থানায় জেলা পুলিশের মোটরসাইকেল বিতরণ

চাঁদপুর জেলা পুলিশের ৫টি থানায় মোটরসাইকেল বিতরণ করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানায় এসব মোটরসাইকেল প্রদান করা হয়।
|আরো খবর
জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, টহল কার্যক্রম জোরদার করা, দ্রুত সেবা প্রদান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মোটরসাইকেলগুলো সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








