মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৪৬

যুব টিম কমরেডের ঈদ উপহার পেলো অর্ধশতাধিক মানুষ

অনলাইন ডেস্ক
যুব টিম কমরেডের ঈদ উপহার পেলো অর্ধশতাধিক মানুষ

ঈদকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে 'ঈদ উপহার বিতরণ ২.০' কর্মসূচি বাস্তবায়ন করেছে সামাজিক সংগঠন যুব টিম কমরেড। সোমবার (১৬ মার্চ ২০২৬) এই উদ্যোগের আওতায় প্রায় ৬৫টির‌ও অধিক পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রেসিডেন্ট আদনান আসিফ জানান, প্রতিটি পরিবারের জন্যে প্রায় ৬৫০ টাকা মূল্যের একটি করে থলে প্রস্তুত করা হয়। এতে ছিলো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ঈদ সামগ্রী। যেমন—তেল, দু ধরনের সেমাই, নুডলস, ডাল, চিনি, পোলাওয়ের চাল, বাদাম, কিসমিস এবং দুধ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সামান্য এই উপহারগুলোর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যাতে তারাও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।

টিম কমরেডের ফাউন্ডার তাহমিদুন কাইফ বলেন, সমাজের প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ আরও সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠবে।

সংগঠনের প্রেসিডেন্ট আদনান আসিফ সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা "ঈদ হোক সাম্যের, আনন্দ হোক সবার" এই প্রতিপাদ্য নিয়েই তাদের এই উদ্যোগটি বাস্তবায়ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়