প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৫:৫৪
পাটওয়ারী যুব ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাটওয়ারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সাথে বাড়ির সকল সদস্যকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী, সহ-উপদেষ্টা মো. তফাজ্জল হোসেন পাটওয়ারী, উপদেষ্টা সদস্য মো. হাকিম পাটওয়ারী এবং মো. এমরান পাটওয়ারী। সমাপনী বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি ডা. মো. মাজহারুল হক পাটওয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মো. কাদির পাটওয়ারী, মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, মো. আবুল বাশার পাটওয়ারী, মো. আকতার পাটওয়ারী, মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী, মো. মুকবুল পাটওয়ারী, মো. মানিক পাটওয়ারী, কার্যকরী কমিটির সহ-সভাপতি ডা. মাহবুবুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ডা. আজিজুল হক পাটওয়ারী, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মঈনুল হক পাটওয়ারী, তথ্য, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ডা. এহসানুল হক পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাউসার পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাফিনুল হক পাটওয়ারী, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইউসুফ পাটওয়ারী, সাধারণ সদস্য মো. ইয়ামিন পাটওয়ারীসহ ফাউন্ডেশনের অন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জুমার নামাজের পর বাড়ির সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে, ফাউন্ডেশনের অগ্রগতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ করা হয়। পরে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আসর নামাজের পর বাড়ির প্রতিটি ঘরে ঘরে ইফতার পৌঁছে দেওয়া হয় এবং ফাউন্ডেশনের উপস্থিত সদস্যদের নিয়ে মসজিদে সম্মিলিতভাবে ইফতার অনুষ্ঠিত হয়।







