রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৩১

কচুয়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মো. নাছির উদ্দিন
কচুয়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচির আওতায় ৪৭ হাজার ৯৩৬ টি পরিবারকে চাল দেওয়া হচ্ছে। রোববার (১৪ মার্চ ২০২৬ ইং) সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ। এ সময় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ট্যাগ অফিসার, মাঝিগাছা মাও. আব্দুল মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ইউপি সচিব মো. জসীম উদ্দিন মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাখাল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান প্রধান, যুবদল সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের ভাষ্য, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়। উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়