শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২২:১৮

সাংবাদিকরা সত্য তুলে ধরলে সমাজে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে না

--------ওয়াসিম পাটওয়ারী

মিজানুর রহমান রানা।।
সাংবাদিকরা সত্য তুলে ধরলে সমাজে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে না

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট-এর প্রতিষ্ঠাবার্ষিকী হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে গাউছিয়া মডেল টাউনের সততা প্লাজায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রিপোর্টের বিশেষ প্রতিনিধি সাংবাদিক গোলাম নবী খোকনের সঞ্চালনায় ও মিজানুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী।

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কাজী নজরুল ইসলাম রুবেল।

প্রধান অতিথির ‍বক্তব্যে রাফিউস সাহাদাত ওয়াসিম পাাটওয়ারী বলেন, সাংবাদিক ভাইদের সাথে সবসময় আমরা ছিলাম। সাংবাদিক ভাইরা ছাড়া সমাজে ভালো কাজ হয় না, বড়ো নেতা তৈরি হয় না। তাই আমি সাংবাদিক ভাইদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী থাকাবস্থায় নারীদের সম্মান থাকবে, দেশে শান্তি থাকবে। সবার স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এবং মিডিয়াতেও স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিজানুর রহমান রানা। উপস্থিত ছিলেন প্রিয় সময়ের নির্বাহী সম্পাদক রাসেল খান, চাঁদপুর রিপোর্টের স্টাফ রিপোর্টার এম সাদ্দাম হোসেন, বাবুরহাট প্রতিনিধি সজীব খান, গাজী মহসিন, স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমন বেপারীসহ অন্য সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়