প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯
মায়ের প্রতি শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) যোগদান উপলক্ষে চাঁদপুর-১ (কচুয়া) আসনের এমপি, বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের মায়ের দোয়া নেওয়ার দৃশ্যটি অত্যন্ত আবেগঘন। এই মুহূর্তটি দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও মায়ের প্রতি শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্মব্যস্ত জীবনের মধ্যেও মায়ের দোয়া নেওয়াকে অনেকেই ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মনে করছেন। এই ঘটনাটি দায়িত্ববোধ, পারিবারিক শিষ্টাচার ও মায়ের স্নেহকাতরতার এক অপূর্ব সংমিশ্রণ তৈরি করেছে।








