প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৮
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জেলা আইনীজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্লাহ।
জেলা আইনীজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজলা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার,
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিম, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনুর বেগম, সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. কামাল উদ্দীন আহমেদ, অ্যাড.
এটিএম মোস্তফা কামাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা সহ বিচার বিভাগের বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী সহ অতিথিরা।








