শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
অধ্যাপক মো. জাকির হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নবনির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রমে অংশ নেন।

প্রথম অধিবেশনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যোগ দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন শুরু করেছেন। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকও এই অধিবেশনে অংশ নিয়ে তাঁর সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

অধিবেশনে অংশগ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মহান আল্লাহর অশেষ রহমত এবং চাঁদপুর সদর ও হাইমচরের সর্বস্তরের জনগণের আন্তরিক ভালোবাসা, সমর্থন ও আস্থার কারণেই জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি।

তিনি চাঁদপুর সদর ও হাইমচরের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের মূল্যবান ভোটে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্যে যেমন সম্মানের বিষয়, তেমনি এটি একটি বড়ো দায়িত্ব। জনগণ যে বিশ্বাস ও আস্থা নিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে চাঁদপুর সদর ও হাইমচরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, নদীভাঙ্গন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি চাঁদপুর সদর ও হাইমচরের জনগণের কাছে দোয়া কামনা করেন, যেনো তিনি জনগণের প্রত্যাশা পূরণ করে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়