বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২১:৩০

হাজীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল
হাজীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) হাজীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনসহ নানা

শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের ব্যবস্থপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক

কাজী শাহাদাত, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম গোবিন্দ আগরওয়ালা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, সেবা সংঘের সভাপতি আনোয়ার হোসেন নোমান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান লিটন ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান। এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের

যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নাছির উদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভূঁইয়া, পৌর আমীর আবুল হাসনাত পাটোয়ারী, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, চাঁদপুর ফেমাস হাসপাতালের সিইও ইউনুছ উল্লাহ।

জাহিদ হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরাসহ বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী, নানা পেশার মানুষজনসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতা-কর্মী ও হাজীগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়