প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:২০
জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ২১ রমজান, বুধবার (১১ মার্চ ২০২৬) পুলিশ লাইন্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে
জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি ও ইউনিট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অফিসার ও ফোর্সদের নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।








