প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১:৫৭
কচুয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কচুয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আবেদীন স্বপন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
|আরো খবর
এ সময় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সভায় কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে মতামত প্রদান করেন।








