প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১:৪০
শাহতলীতে রুশদী পরিবারের মিলাদ মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে মরহুম রুশদী পরিবারের সদস্যদের কবর জিয়ারত, মিলাদ মাহফিল, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে শাহতলী রুশদী বাড়ি প্রাঙ্গণে এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
ঈদ উপহার বিতরণের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুশদীর পরিবারের কৃতী সন্তান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ মাদরাসাটি একটি দ্বীনি মাদরাসা। এ মাদরাসা থেকে অনেক কোরআনে হাফেজ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে এ মাদরাসার জন্যে সকল প্রকার সহযোগিতা থাকবে। আমাদের রুশদী পরিবারের জন্যে আপনারা দোয়া করবেন। এলাকাবাসীর সহযোগিতায় এ মাদরাসাটি এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শাহতলীস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছি, আরো অনেক কাজ বাকি, পর্যায়ক্রমে করবো, এলাকার রাস্তাঘাট সমস্যা এবং মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করবো, মানবতার কল্যাণে কাজ করবো। যা যা সমস্যা আছে তা সমাধানের উদ্যোগ নেবো।
তিনি আরো বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছি। দোয়া করবেন যেনো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি, আপনাদের সুনাম ধরে রাখতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মো. বাহাউদ্দিন , সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল হক নুরু গাজী, সাবেক মেম্বার মো. সফিক কারী, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক হাফেজ মো. রাকিব মিয়াজীসহ এতিমখানার ছাত্রবৃন্দ ও মুসল্লিগণ।
অনুষ্ঠানের পূর্বে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাড. তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।
ক্যাপসান-০১: বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।








