বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২১:৫৩

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার ইফতার মাহফিল

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষানবিশ আইনজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার ইউরেশিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষানবিশ আইনজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম (বুলবুল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নইমুল ইসলামের সভাপতিত্বে এবং ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ও জামায়াতে ইসলামী আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবুল খায়ের শেখ, চাঁদপুর শহর শাখার আমীর ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান।

এ সময় আরও বক্তব্য রাখেন গ্রীন ওয়ে লিগ্যাল এডুকেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মেহেদী হাসান, আইনজীবী বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট ইমাম হোসাইন, অ্যাডভোকেট মুসলিম মিয়াজী, অ্যাডভোকেট মহিউদ্দিন ফাহাদ এবং অ্যাডভোকেট শফিক ইসলাম রনি।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। একজন আইনজীবীর জন্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এসব মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

ক্যাপশন:

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার শিক্ষানবিশ আইনজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম (বুলবুল)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়