প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২১:৪৯
মতলবে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মতলব দক্ষিণ উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা, মতলব পৌর ও মতলব কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানা প্রধান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। প্রধান বক্তা ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধান, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাভেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, মতলব পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী, মতলব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।








