মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২:৩৪

চাঁদপুর রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির ইফতার মাহফিল

চাঁদপুর রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রায়হান।

রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ মাইক্রো স্ট্যান্ডে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর রেন্ট-এ-কার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্না প্রধানিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক খোকন খান, মালিক সমিতির প্রতিনিধি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বেলাল, ব্যাংকার গোলাম হোসেন টিটু, মহসিন মোল্লা, ড্রাইভার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাবিব মুন্সি, সেক্রেটারি শাহীন গাজী, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেনসহ মালিক ও ড্রাইভার সমিতির নেতৃবৃন্দসহ অন্য অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়