প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:১৯
হেফাজতে ইসলাম কচুয়া উপজেলা শাখার ইফতার ও আলোচনা সভা

হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) পৌরসভার ক্যাফে শাহী দস্তরখানায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ।
|আরো খবর
হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রশিদ ও উপজেলা শাখার সেক্রেটারী মুফতি শাহজালাল ইব্রাহিমী। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নওশের আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা হাজী তরিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।








