বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২১:১৯

রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার।।
রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ
রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি সচিব নির্মল কৃষ্ণ পাল।

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউপি সচিব নির্মল কৃষ্ণ পাল। এদিন এই ইউনিয়নের মোট ২২৮৯জন জেলের মাঝে দু কিস্তির চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেকসহ ইউপি সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দু মাস অভিযান চলাকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে সরকারিভাবে এই চাল বিতরণ করা হয়। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, এবারের জাটকা সংরক্ষণ কর্মসূচিতে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাঁদপুর জেলার চার উপজেলার ৩৯ হাজার ৪০০ জন ৪ মাস প্রতিমাসে ৪০ কেজি করে চাল পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়