প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:২৭
ইকরা মডেল একাডেমিতে দিনব্যাপী ওরিয়েন্টেশন

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় অবস্থিত ইকরা মডেল একাডেমিতে শিক্ষকদের নিয়ে ২০২৬ সালে প্রণীত পাঠ্যপুস্তকের আলোকে নতুন মানবণ্টন ও সিলেবাস বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটো।
প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় পাঠ্য পুস্তকভিত্তিক নতুন মানবন্টন ও প্রণীত সিলেবাস সম্পর্কে বিশদ পর্যালোচনা করেন সহকারী প্রধান শিক্ষক ও প্রাথমিক শাখার ইনচার্জ মো. মিজানুর রহমান। ওরিয়েন্টেশনে মাধ্যমিক ও প্রাথমিক শাখার ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।








