মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:০২

চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির ইফতার মাহফিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির ইফতার মাহফিল

সোমবার (২ মার্চ ২০২৬) চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির ইফতার মাহফিল চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকার মিত্রালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার। সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ, চাঁদপুর প্রেসক্লাব ও রোটারী ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইকবালুর রহমান, ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভূঁইয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিস ও চাঁদপুর মডেল থানা মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক হাজীগঞ্জবাসী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়