শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩

হাইমচরে বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এসএম মহিব্বুল্লাহ্ মহিব
হাইমচরে বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলগী উত্তর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ মাহমুদের নেতৃত্বে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণকালে ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, বন্ধু মহল স্পোর্টিং ক্লাবটি অরাজনৈতিক সংগঠন। এটি একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনটি অসহায় বাবা-মার মেয়ে বিবাহ ও হতদরিদ্র মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করে আসছে। আমরা ক্লাবের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম শরীফ, সংগঠনের উপদেষ্টা সবুজ গাজী, আনোয়ার গাজীসহ আরো অনেক প্রবাসী ভাইয়ের প্রতি। মূলত প্রবাসীদের অর্থায়নেই আমাদের সংগঠনের বেশিরভাগ সামাজিক কাজ সম্পাদিত হয়। আমরা চাই এলাকার বিত্তবান ভাইরা যেনো আমাদের ক্লাবের পাশে থাকে, সকল অসহায় মানুষের সেবায় এগিয়ে আসে। আমাদের এ সহযোগিতার ধারা সামনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়