শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৪

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬

মনোনয়নপত্র দাখিল করলো বিএনপি সমর্থিত সমমনা ও জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেল

মনোনয়নপত্র দাখিল করলো বিএনপি সমর্থিত সমমনা ও জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেল
চৌধুরী ইয়াসিন ইকরাম

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। আগামী ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সোয়া ২ টায় নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার অ্যাড. মো. জসিম উদ্দিন মেহেদী হাসানের কাছে প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। দুপুর পৌনে ৩টায় মনোনয়নপত্র দাখিল করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা।

বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল সহ পূর্ণ প্যানেল এবং জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ’র নেতৃত্বে পূর্ণ প্যানেল জমা দেয় নির্বাচন কমিশনের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম, জিপি অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনূর বেগম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাড. শাহাজাহান খান সহ অন্যান্য আইনজীবী।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণের ব্যবস্থা থাকবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, আপত্তি শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রার্থীদের পদগুলো হচ্ছে : সভাপতি, সহ-সভাপতি (২টি), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক (২টি), কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য (৪টি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়