সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

রাজারগাঁও অগ্রদূত ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর কবির।।
রাজারগাঁও অগ্রদূত ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ইফতার সামগ্রী বিতরণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও অগ্রদূত ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যাগে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সংঘের কার্যালয়ে দোয়া ও আলোচনাশেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংঘের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক মো. গিয়াসউদ্দিন মজুমদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন যুবদল নেতা মো. আল আমিন ভূইয়া, ইউপি সদস্য মো. সাহাদাত বেপারী, অগ্রদূত ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মো. কামরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো. এমরান হোসেন মিজি, জুবায়ের হোসেন, মোরসালিন সহ সংঘের অন্য সদস্যবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইব্রাহীমীয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. রেজাউল করিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়