বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫

চাঁদপুর তা'লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুর তা'লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর শহরের মমিনপাড়াস্থ তা'লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬ ) সকালে শহরের মমিনপাড়াস্থ মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মিল হোসাইন আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ লেখাপড়ার পাশাপাশি কুরআন শিক্ষা জরুরি। আমরা পুঁথিগত বিদ্যা ও সার্টিফিকেট অর্জনের পেছনে ছুটেছি। আমাদেরকে মানবিক ও দেশপ্রেমিক হতে হবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। এ মাদরাসা আগামীদিনে ভালো করুক। এ মাদরাসার প্রতি প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা খেয়াল রাখবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করা যাবে না।

মাদরাসার শিক্ষক মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাইফুদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান, আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল্লাহ মো. ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক এমএ লতিফকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়৷ সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা।

ক্যাপসান

চাঁদপুর তা'লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬-এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফসহ অতিথিবৃন্দ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়