প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬
শহীদ পুলিশ কনস্টেবল সাহেব আলীর ৫ম মৃত্যুবার্ষিকী

কোভিড-১৯-এর সম্মুখযোদ্ধা শহীদ পুলিশ কনস্টেবল মো. সাহেব আলীর বুধবার ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সময় সম্মুখযোদ্ধা শহীদ পুলিশ কনস্টেবল মো. সাহেব আলী চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
শহীদ সাহেব আলী চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ পুরাণ আদালত পাড়ার বাসিন্দা, মরহুম বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মো. রঞ্জন আলী পাটওয়ারীর তৃতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বর্তমানে তাঁর ৩ ভাই ও ৩ বোন জীবিত আছেন।
মরহুমের ছোট ভাই, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি, সাংবাদিক ও সংগঠক মো. আলমগীর হোসেন পাটওয়ারী পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানের নিকট মরহুমের জন্যে দোয়া কামনা করেছেন। তিনি আল্লাহর দরবারে তাঁর মা-বাবাসহ সকল কবরবাসীর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্যে প্রার্থনা জানান।








