রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭

চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান

বিগতদিনে দলীয় হিসেবে ছিলাম, এখন জনগণের সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ

---- শেখ ফরিদ আহম্মেদ মানিক

মহিব্বুল্লাহ্ মহিব।।
বিগতদিনে দলীয় হিসেবে ছিলাম, এখন জনগণের সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ

চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আপনারা আমার জন্যে যে কষ্ট করছেন তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বিগত দিন আপনাদের দলীয় হিসেবে ছিলাম, এখন জনতার সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হাইমচর উপজেলাকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত করবো। আমি চাই এই হাইমচরে যেনো মা-বোনেরা রাত ১২টায়ও ভয়হীনভাবে চলতে পারে, সেই ব্যবস্থাও করবো। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমাদের দলীয় কেউ যদি কোনো মাদকাসক্তির সাথে জড়িত হয় বা কারো জন্যে সুপারিশ করে, তাহলে আমি নিজেই তাদেরকে থানা পুলিশের সঙ্গে কথা বলে আইনের হাতে তুলে দেবো। আমাদের কেউ যেনো জমিজমার দরবার না করে সেদিকেও লক্ষ্য রাখবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির

সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জসিম উদ্দিন বাবুল, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও হাজী মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক খান, মিজানুর রহমান শেখ, ইসহাক খোকন, যুগ্ম সম্পাদক মো. হারুনুর রশিদ গাজী, আবদুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল গাজী বাহার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুদ মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আলী আকবর টেলু, সদস্য সচিব মো. হুমায়ুন কবির লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মো. মিলাদ হোসেন মাঝি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানশেষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, ছাত্রদল, মৎস্য দল, তাঁতী দল, মহিলা দলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়