প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭
১৫৮ ভোটকেন্দ্রের কোনোটিতেই ফেল নেই ইঞ্জি. মমিনের

২৬৪ চাঁদপুর-৫ আসনের আওতাধীন হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক লক্ষাধিক ভোটের ব্যবধান বিজয়ী হয়েছেন।
দুটি উপজেলার মধ্যে হাজীগঞ্জে রয়েছে ৯০টি ভোটকেন্দ্র ও শাহরাস্তিতে রয়েছে ৬৮টি ভোটকেন্দ্র। ব্যাপক জনপ্রিয়তায় একটি কেন্দ্রেও দ্বিতীয় হননি, মানে কোনো কেন্দ্রেই ফেল করেননি ইঞ্জি. মমিনুল হক।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত এলডিপির ছাতা প্রতীকের প্রাার্থী ড. নেয়ামুল বশির। তিনি তাঁর নিজ গ্রামের কেন্দ্রেই পাস করতে পারেননি।
দু উপজেলাতে সব মিলিয়ে
ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫ শ' ৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ড. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৭শ' ৫১ ভোট। তাদের উভয়ের ভোটের ব্যবধান ১ লাখ ১০ হাজার ৮ শ' ৩৭ ভোট। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১০ হাজার ৮শ' ৩৭ ভোট বেশি পেয়ে চাঁদপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বিজয়ী হয়েছেন।








