রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯

জাতীয় ছাত্রশক্তি চাঁদপুরের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
জাতীয় ছাত্রশক্তি চাঁদপুরের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান

'জুলাই বিপ্লবের চেতনা, আনবো মোরা নতুন দিনের ঘোষণা' এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আয়োজনে আহ্বায়ক সাগর হোসেনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবে এ আয়োজন সস্পন্ন হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাকিব হোসাইন। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা ও নুরুল ইসলাম বিপুল, মুখ্য সংগঠক কামরুল ইসলাম সহ ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়