মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯

ফরিদগঞ্জে দু শিল্পপতি ভায়রা ভাই চিংড়ি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন

এম কে মানিক পাঠান।।
ফরিদগঞ্জে দু শিল্পপতি ভায়রা ভাই চিংড়ি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন
ফরিদগঞ্জে দু শিল্পপতি ভায়রা ভাইয়ের চিংড়ি প্রতীকের সমর্থনে নির্বাচনী তৎপরতা।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে অবশেষে দু ভায়রা ভাই আলহাজ্ব এম এ হান্নানের চিংড়ি প্রতীকের জয় নিশ্চিতের লক্ষ্যে মাঠে নেমেছেন। এ দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও এ আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল। এলাকায় ওই দু ব্যক্তি শিল্পপতি ও সমাজসেবক হিসেবে পরিচিত। এ দুজনের গ্রামের বাড়িও একই উপজেলায়। এম এ হান্নানের বাড়ি ৪নং সুবিদপুর ইউনিয়নের শোল্লা গ্রামে, আর আবদুল মালেক বুলবুলের বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) কালিরবাজারে এম এ হান্নানের চিংড়ি প্রতীকের সমর্থনে এ দুই প্রার্থী একসাথে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে দেখা যায়। সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুকুল পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি বর্তমানে দল থেকে বহিষ্কার হওয়া আমানত গাজী প্রমুখ। এই দু ভায়রা ভাইকে অবশেষে একসাথে নির্বাচনী মাঠে চিংড়ি প্রতীকের পক্ষে প্রচারণায় দেখতে পেয়ে এম এ হান্নানের অনুসারী নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়