প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং নারীর ক্ষমতায়নে জাহাঙ্গীর হোসেনকে কাস্তে মার্কায় ভোট দিন
---জেলা বাসদ সমন্বয়ক দিপালী রানী দাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের আদালত পাড়া, মেথা রোড, মিশন রোড ও ট্রাক রোড এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগে প্রার্থীর সাথে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও বিশ্বজিৎ দাস। গণসংযোগকালে কমরেড দিপালী রানী দাস বলেন, দেশের কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে বেকারত্ব নিয়ে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। নারীর ক্ষমতায়ন হচ্ছে না। নারীদের ওপর সামাজিকভাবে জুলুম নির্যাতন চলছে। দেশের উন্নয়ন করতে হলে বেকারত্ব দূর করতে হবে এবং নারীর ক্ষমতায়ন হতে হবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং নারীর ক্ষমতায়নে জাহাঙ্গীর হোসেনকে কাস্তে মার্কায় ভোট দিন।







