মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ২১:৫১

ফরিদগঞ্জে ৯ জুয়াড়ি আটক

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে ৯ জুয়াড়ি আটক

ফরিদগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। বুধবার (১১ জুন ২০২৫) দুপুরে তাদেরকে উপজেলার রূপসা এলাকা থেকে আটক করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

আটক জুয়াড়িরা হলো : ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত হোসেন (২৫), জিল্লুর রহমান (৪৭), মো. আলাউদ্দিন (২৬), মো. শাকিল (৩২), মো. মাসুদ (৪৫), মো. জসিম (৪০) ও বিপুল (৩২)।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা জুয়া খেলা নিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সূত্র : চ্যানেল ২৪।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়