প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৭:৫৬
ইফার কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত যাকাতের অর্থ চাঁদপুরের অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুরে ২০২২-২৩ অর্থবছরের আওতায় যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত যাকাতের অর্থ অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৮১জন অসহায় ও দুস্থদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
|আরো খবর
- চক্ষু চিকিৎসায় চাঁদপুর রোটারী ক্লাব ও চক্ষু হাসপাতালের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
- চাঁদপুরে আলিমে তিন মাদ্রাসার শতভাগ পাস, ফল বিপর্যয়ের কারণ খুঁজতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা
- চাঁদপুরে ইসকনের কার্যক্রম ও মন্দির বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম
চেক বিতরণ পূর্বে জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, শাড়ি-কাপড় না কিনে দিয়ে নগদ টাকা দিয়েছে সরকার। এ টাকা দিয়ে সাবলম্বী হওয়ার জন্য ছাগল অথবা হাঁস-মুরগী ক্রয় করে পালন করবেন। তিনি আরো বলেন, টাকা দেয়ার অর্থ হচ্ছে আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। এ টাকা দিয়ে আপনারা উৎপাদনশীল খাতে ব্যয় করবেন।
চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত মাওঃ মোঃ সোলায়মান। উপস্থিত ছিলেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী সহ ইফার বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে চাঁদপুরের ৮১ জন অসহায় ও দুস্থদের মাঝে ৭ লাখ ৬ হাজার টাকার যাকাতের চেক বিতরণ করা হয়।








