শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ২০:৩১

নারায়ণপুর পৌর যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর পৌর যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৭ রমজান (২৯ এপ্রিল) নারায়ণপুর বাজারের মিলেনিয়াম চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কাকন মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ খান বাবুর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে যুবলীগ ত্যাগ স্বীকার করে সফলতা অর্জন করেছে। নারায়ণপুর পৌর যুবলীগকেও দলের যে কোনো প্রয়োজনে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তৈরি থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান, মোঃ জমির হোসেন পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তফু, যুবলীগ নেতা মোঃ রবিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য অরূপ কর্মকার, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন হাওলাদার, প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম খান, মোঃ শাহজাহান, মোঃ সায়েম খান, মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মোঃ আব্দুল্লাহ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়